1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউস’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে উপসচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত এক পত্রে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এই ঘোষণার মাধ্যমে ভোমরা স্থলবন্দর বাংলাদেশের কাস্টমস প্রশাসনের কাঠামোয় নতুন মর্যাদা লাভ করেছে।

আমদানিকারক ও ব্যবসায়ীদের মতে, এ সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি–রপ্তানি কার্যক্রমে নতুন গতি এনে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

সংগঠনের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা এক যৌথ বিবৃতিতে বলেন, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের ফলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা বহুগুণে বৃদ্ধি পাবে।

তারা আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যকেন্দ্র কলকাতার সঙ্গে ভোমরার দূরত্ব তুলনামূলকভাবে কম, যা এই বন্দরের বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে।

বর্তমানে এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে খাদ্যপণ্য, নির্মাণসামগ্রী, পোশাক, প্রসাধনীসহ নানা পণ্য আমদানি হয়, আর বাংলাদেশ থেকে কৃষিপণ্য, মাছ ও শিল্পজাত দ্রব্য রপ্তানি করা হয়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT