1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড-শেয়ারিং বাইকারদের জন্য জ্বালানি কোটা বৃদ্ধির অনুমোদন দিল বিপিসি হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পুলিশে ৪ হাজার এসআই পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক ট্রাম্পকে তেহরানের জবাব; ইরানই নির্ধারণ করবে যুদ্ধের সমাপ্তি ভারতে আটক হাদি হত্যার দুই আসামীকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে: আইজিপি সাহস দেখিয়ে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা বানালো ইরান ‘ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন’ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

মার্কিন আরো ১০০ পণ্যকে বিনাশুল্কে প্রবেশের সুবিধা দেবে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটির আরো ১০০টি পণ্য বিনাশুল্কে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেবে সরকার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ উদ্যোগের কথা জানিয়ে গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ ইউএসটিআরকে একটি চিঠি পাঠিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের উদ্যোগের কথা জানিয়ে শেখ বশিরউদ্দীন চিঠিতে লিখেন, ‘আমাদের শুল্ক তালিকায় ১৯০টি পণ্য শূন্য বা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। আরো ১০০টি পণ্যকে এ তালিকাভুক্ত করার বিবেচনায় রাখা হয়েছে।’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা রয়েছে, সেগুলো চিহ্নিত ও দূরীকরণে যৌথভাবে কাজ করতে উভয় দেশের মধ্যে ২০১৩ সালের ২৫ নভেম্বর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বাণিজ্য উপদেষ্টা লিখেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রফতানিতে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেটি দূর করতে আমরা উন্মুক্ত আলোচনা ও সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করতে আমরা এরই মধ্যে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের বাণিজ্য শাখার সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছি। পাশাপাশি এসব প্রতিবন্ধকতা দূর করতে পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছি। ‌সরকার শুল্কহার কমানোর এবং সব অশুল্ক বাধা (নন-ট্যারিফ) দূর করার উপায় খুঁজছে। সেই সঙ্গে উভয় দেশের লাভজনক বাণিজ্য বৃদ্ধির জন্য সংস্কারেরও সূচনা করা হয়েছে। এ সংস্কার উদ্যোগের মধ্যে আমদানি নীতি, কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ, মেধাসম্পদ অধিকার, ট্রেডমার্ক, পেটেন্ট অধিকারসহ বিভিন্ন বিষয় সংরক্ষণের ব্যবস্থা অন্তর্ভুক্ত।’

চিঠিতে তিনি আরো লিখেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির জন্য একটি চুক্তির পরিকল্পনা করছি এবং যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতাদের এ দেশে গাড়ি উৎপাদন প্লান্ট স্থাপনের প্রস্তাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সয়াবিন, গম ও তুলার মতো কৃষিপণ্য আমদানি ব্যাপকভাবে বাড়াতে বেসরকারি খাতের উদ্যোক্তাদের উৎসাহিত করছি।’

দেশের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেবামূলক খাতে বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে চিঠিতে শেখ বশিরউদ্দীন লিখেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানিগুলোকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেবামূলক খাতে বিনিয়োগ করতে উৎসাহিত করব। আমি মনে করি এসবসহ আরো যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে সেগুলো আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক হবে।’

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT