1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

মার্কিন শুল্ক হ্রাসে শেয়ারবাজারে ব্যাপক উত্থান, লেনদেন ছাড়ালো ১১’শ কোটি টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সপ্তাহের প্রথম দিন মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের জের ধরে উত্থানের মধ্যদিয়ে শুরু হয় শেয়ারবাজার। রোববার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সকালেই ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে পৌঁছে যা। সেই ধারা অব্যাহত থেকে সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ ১ হাজার ১৩৭ কোটি টাকায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯২ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২২ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৬ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা।স্টক ব্রোকারেজ পরিষেবা

এদিন ডিএসইতে মোট ৩৯৮ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৮ টি কোম্পানির, বিপরীতে ১২২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT