1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় কসবায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত মে মাসে অপরিবর্তিত এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

মোবাইলে ভূমিকম্প সতর্কতা চালু করবেন যেভাবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৩১ মার্চ, ২০২৫

মিয়ানমারে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন ২৮ মার্চ ২০২৫ বাংলাদেশ সময় দুপুর ১২:২০ টায় থাইল্যান্ড এবং চীনসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। প্রায় ১২ মিনিট পর, ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশেও কিছু অঞ্চলে এই ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।

এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বাড়তে থাকায়, বিশেষজ্ঞরা ভবিষ্যতের ভূমিকম্প মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন।

যদিও ভূমিকম্প সঠিকভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তবে আপনার মোবাইল ফোনের ‘ভূমিকম্প সতর্কতা’ চালু করে চলমান ভূমিকম্প সম্পর্কে সতর্ক থাকতে পারেন। নিচে দেখে নিন কীভাবে আপনার ফোনে ভূমিকম্প সতর্কতা চালু করবেন।

অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কতা চালু করার পদ্ধতি

১. ফোনের Settings অপশনে যান।
2. Safety & emergency অপশনটি ক্লিক করুন।
3. সেখানে Earthquake alerts অপশনটি চালু করুন।

যদি Safety & emergency অপশনটি না পান, তাহলে বিকল্প পদ্ধতিটি অনুসরণ করুন:

ফোনের Settings অপশনে যান।

Location অপশনটি ক্লিক করুন।

নিচে স্ক্রল করে Earthquake alerts অপশনটি চালু করুন।

ভূমিকম্প সতর্কতা চালু রাখতে, আপনাকে মোবাইল ডাটা বা ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগে থাকতে হবে।

এটাও খেয়াল রাখুন, যদি আপনার ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ বা তার নিচের সংস্করণের হয়, তাহলে এই সেটিংসের ধরণ কিছুটা ভিন্ন হতে পারে। তবে বেশিরভাগ আধুনিক অ্যান্ড্রয়েড ফোন বা গুগল প্লে স্টোর সমর্থিত ফোনের জন্য প্রক্রিয়াটি একই রকম।

আইফোনে ভূমিকম্প সতর্কতা চালু করার পদ্ধতি

যদি আপনি আইফোন ব্যবহারকারী হন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

Settings অপশনে যান।
Notifications ক্লিক করুন।
নিচে স্ক্রল করে Emergency alerts অপশনটি খুঁজে নিন।

সতর্কতা চালু বা বন্ধ করতে টগল সুইচটি অন/অফ করুন।

ফোনে ভূমিকম্প সতর্কতা কীভাবে কাজ করে?
ভূমিকম্প সতর্কতা চালু থাকলে, আপনার বর্তমান অবস্থানের কাছাকাছি কোনো ভূমিকম্প শনাক্ত হওয়ার সাথে সাথেই আপনি একটি নোটিফিকেশন পাবেন। এই সতর্কবার্তায় ভূমিকম্পের প্রাথমিক মাত্রা এবং আপনার অবস্থান থেকে এর দূরত্ব সম্পর্কিত তথ্য থাকবে। এই সতর্কবার্তা ভূমিকম্প শুরু হওয়ার আগে, চলাকালীন বা পরে পাঠানো হতে পারে।

এই ফিচারের নির্দেশনা অনুযায়ী, ফোন ব্যবহারকারীর আনুমানিক অবস্থান ব্যবহার করে ৪.৫ মাত্রা বা তার বেশি ভূমিকম্পের তথ্য পাঠানো হয়। তবে, মনে রাখতে হবে যে ভূমিকম্পের মাত্রা ও কম্পনের তীব্রতার অনুমানে কিছুটা পার্থক্য থাকতে পারে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT