1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

রাখাইনে ‘মানবিক করিডোর’ বিষয় স্পষ্ট করলেন প্রেস সচিব

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ স্থাপন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন তিনি।

‘রাখাইন রাজ্যে মানবিক করিডোর’ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও জনমতকে কেন্দ্র করে এক প্রশ্নোত্তরে তিনি বলেন, এটিকে একটি বিশ্বশক্তির ভূ-রাজনৈতিক পরিকল্পনা হিসেবে তুলে ধরা হচ্ছে, যার ফলে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে এমন দাবি করা হয়েছে। এমনকি একটি প্রধান রাজনৈতিক দল বলেছে, এই ধরনের বিষয়ে দেশের প্রধান অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়া অনুচিত।

উত্তরে শফিকুল আলম জানান, সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে এমন কোনো ‘মানবিক করিডোর’ গঠনের আলোচনা করেনি। তবে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়, বাংলাদেশ সেক্ষেত্রে লজিস্টিক বা সরবরাহ সহায়তা দিতে প্রস্তুত।

তিনি জানান, ইউএনডিপির তথ্যমতে রাখাইনে বর্তমানে মারাত্মক মানবিক সংকট চলছে। বাংলাদেশ সবসময় মানবিক বিপর্যয়ের সময় সহায়তার হাত বাড়িয়েছে। যেমন— সম্প্রতি মিয়ানমারে ভূমিকম্পের পর বাংলাদেশ ত্রাণ পাঠিয়েছে।

প্রেস সচিব আরও বলেন, রাখাইনে চলমান সংকট যদি অব্যাহত থাকে, তবে তা বাংলাদেশে আবারও শরণার্থী ঢলের আশঙ্কা তৈরি করবে, যা দেশের পক্ষে আর বহন করা সম্ভব নয়।

তিনি জানান, বাংলাদেশ বিশ্বাস করে, জাতিসংঘের সহায়তায় মানবিক সহায়তা রাখাইনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে এবং সেখানে থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হবে।

বর্তমানে রাখাইনে সহায়তা পাঠানোর সবচেয়ে কার্যকর রুট বাংলাদেশ, এবং এ পথে সহায়তা পৌঁছাতে বাংলাদেশ নীতিগতভাবে প্রস্তুত বলেও জানান তিনি।

তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং সময় মতো দেশের প্রাসঙ্গিক অংশীজনদের সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করা হবে।

তিনি শেষে বলেন, একটি বড় শক্তির সম্পৃক্ততা নিয়ে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত অপপ্রচার। এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে চালানো ধারাবাহিক মিথ্যা ও ষড়যন্ত্রেরই অংশ। এ ধরনের অপপ্রচার অতীতেও হয়েছে, এখনো হচ্ছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT