1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত, ৭ জনই ‘চিকিৎসক’

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে ১৫টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৭ জনই চিকিৎসক বলে ধারণার কথা জানিয়েছেন রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম।

সোমবার (২ জুন) রামেকের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এই পরীক্ষা হয়, যেখানে মোট নমুনার ৬০ শতাংশের মধ্যে কোভিড-১৯-এর উপস্থিতি শনাক্ত হয় বলে জানায় ইউএনবি।

এ বিষয়ে অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক। সবাই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে এসেছেন। সরাসরি করোনা বলার মতো উপসর্গ না থাকলেও শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে সময় নিচ্ছে।

তিনি আরও বলেন, যাদের নমুনায় করোনা শনাক্ত হয়েছে, তাদের মধ্যে সাতজন চিকিৎসক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে এ নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার বলে জানান এই অধ্যাপক।

তিনি আরও বলেন, ‘বয়স্ক, ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগে ভোগা মানুষদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ৬০ বছরের বেশি বয়সী যাদের উপসর্গ রয়েছে, তাদের করোনা পরীক্ষা করানো উচিত।’

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘রাজশাহী মেডিকেলে এখন একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকিদের মধ্যে অনেকেই হয়তো আক্রান্ত হলেও উপসর্গ কম থাকায় হাসপাতালে আসছেন না।’

ভর্তি থাকা রোগীর চিকিৎসা নিয়ম মেনে চলছে বলেও জানান তিনি।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT