1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বগতি: নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে এসেছে ১.১০ বিলিয়ন ডলার

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চলতি নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১১০ কোটি ৯০ লাখ বা ১ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে ১১ কোটি ৯ লাখ ডলার এসেছে দেশে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮২ কোটি ডলার। ফলে এ বছর রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

আরও জানান, শুধু ১০ নভেম্বরেই দেশে এসেছে ১৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি।

গত অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। তার আগে আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন সর্বমোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT