1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, চলছে গণগ্রেপ্তার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১১ জুন, ২০২৫

লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ কার্যকর হওয়ার পর গণহারে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করেছে এলএপিডি (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট)। সংবাদমাধ্যম সিএনএনের মাঠপর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, কারফিউ ঘোষিত এলাকায় প্রায় ১০ থেকে ২০ জনকে গ্রেপ্তার করতে দেখা গেছে।

একজন বিক্ষোভকারীকে শারীরিকভাবে দমন করে মাটিতে ফেলে তার হাত পেছন দিকে বেঁধে রাখা হয় প্লাস্টিকের জিপ-টাই দিয়ে। বেশিরভাগ বিক্ষোভকারী এরই মধ্যে এলাকা ছাড়লেও পুলিশ ধীরে ধীরে পুরো এলাকা খালি করেছে বলে জানিয়েছেন সিএনএনের প্রতিবেদক নিক ওয়াট।

এদিকে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একটি হেলিকপ্টার লস অ্যাঞ্জেলেসের লিটল টোকিও এলাকায় কারফিউ বাস্তবায়নের সময় প্রায় এক হাজার ফুট উপর দিয়ে চক্কর দিচ্ছে বলে জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে। বিক্ষোভ নিয়ন্ত্রণে এই পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে নগরজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে, অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর কড়া অবস্থানকে সমর্থন জানিয়ে বক্তব্য দেয়ার পর এই বিক্ষোভগুলো আরও জোরদার হয়। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে সান্তা আনা শহরেও বিক্ষোভ হয়েছে।

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ করায় অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ।

সিএনএনের সহযোগী চ্যানেল ডব্লিউএসবি-র ভিডিওতে দেখা গেছে, আটলান্টায় আইচ অফিসের সামনে আটকদের মুক্তির দাবিতে জড়ো হয়েছেন বহু মানুষ। লুইসভিল, কেনটাকির প্রতিবাদকারীরা আইচ নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ডালাস, টেক্সাসেও বিক্ষোভ হয়েছে অভিবাসন নীতির বিরুদ্ধে।

এছাড়া, শ্রমিক নেতার মুক্তির দাবিতে আলাদা আন্দোলন হয়েছে। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে ডেভিড হুয়েরতা, একজন প্রভাবশালী শ্রমিক নেতা গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পান। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে বিভিন্ন শহরে আলাদাভাবে প্রতিবাদ হয়েছে। শহরগুলো হচ্ছে বস্টন, পিটসবার্গ, শার্লট, সিয়াটল এবং ওয়াশিংটন ডিসিতে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT