1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

শুল্ক কমায় পোশাক খাতে স্বস্তি, ব্যয় চাপবে ক্রেতাদের ওপর: বিজিএমইএ সভাপতি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত দীর্ঘ অনিশ্চয়তার পর তৈরি পোশাক খাতের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

শুক্রবার (১ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

মাহমুদ হাসান খান বলেন, “এই অতিরিক্ত শুল্ক সরবরাহকারীদের নয়, আমদানিকারক ও ক্রেতাদেরই বহন করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, যদিও বাংলাদেশ পাকিস্তানের তুলনায় ১ শতাংশ বেশি শুল্কের মুখোমুখি হচ্ছে, তবে ভারতের তুলনায় ৫ শতাংশ ও চীনের তুলনায় ১০ শতাংশ কম শুল্ক হওয়ায় দেশটি এখনো প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ক্রেতারা যদি অতিরিক্ত অর্থায়নের সুযোগ না পান, তাহলে অর্ডার কমিয়ে দিতে পারেন, কারণ বাড়তি শুল্ক তাদের অর্থপ্রবাহে প্রভাব ফেলতে পারে।

তিনি বিজিএমইএ সদস্যদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই অতিরিক্ত ব্যয় নিজেরা বহন না করেন এবং জোর দিয়ে বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরই এই খরচ বহন করতে হবে। এছাড়াও, ভবিষ্যতে ঝুঁকি এড়াতে তিনি বাংলাদেশের বাণিজ্যিক প্রতিশ্রুতি যথাযথভাবে পালনের গুরুত্বও তুলে ধরেন।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT