1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

শেষ মুহূর্তের কাজ চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, ১ জানুয়ারি শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ২৯তম আসর শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এ মেলা শুরু হবে আগামী ১ জানুয়ারি। মেলা প্রাঙ্গণে সর্বশেষ মুহূর্তের কাজ চলছে বলে জানান মেলা কমিটি।

এবার মেলায় থাকছে অনেক নতুনত্ব। জুলাই গণ-অভ্যুত্থানের চিত্র তুলে ধরতে থাকবে বিশেষ প্যাভিলিয়ন। ক্রেতা-দর্শনার্থীদের টিকিট কাটা ও যাতায়াতে এবার বিশেষ ব্যবস্থাও নেয়া হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার সাতটি দেশ মেলায় অংশগ্রহণ করবে। এতে মোট ১১টি প্যাভিলিয়নে দেশ-বিদেশ মিলিয়ে ৩৬২টি স্টল থাকবে। এবারের মেলায় অনেক নতুনত্ব থাকছে। এর মধ্যে মেলায় প্রবেশের টিকিট কেনা যাবে অনলাইনে। টিকিট কিনতে নগদ, বিকাশসহ অনলাইন গেটওয়েগুলো ব্যবহার করা যাবে। অনলাইনে টিকিট কাটার পর একটি কিউআর কোড দেয়া হবে। মেলার গেটে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে। এছাড়া প্রতিবার বাণিজ্য মেলায় বিআরটিসি বাস সার্ভিস থাকলেও এবার এর সঙ্গে যুক্ত করা হয়েছে উবার সেবা। কনসেশন রেটে উবারে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। মেলার সবগুলো পয়েন্ট থেকে উবার সার্ভিস দেবে। পাশাপাশি প্রতিবারের মতো এবারো বিআরটিসির ২০০টির বেশি বাস থাকবে।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন সামনে রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরে থাকছে তিন বিশেষ আকর্ষণ। মেলার মূল ভবনের প্রধান ফটকে থাকবে তারুণ্য চত্বর, হল বি’র পেছনে থাকবে ৩৬শে জুলাই চত্বর। এছাড়া মেলায় প্রবেশমুখের বাম দিকে জুলাই চত্বর করা হচ্ছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মেলায় দুটি প্যাভিলিয়ন থাকবে। সেখানে তুলে ধরা হবে গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ভূমিকা ও আকাঙ্ক্ষা। এতে সাধারণ মানুষ গণ-অভ্যুত্থানের বিষয়ে জানতে পারবেন। একই সঙ্গে বাণিজ্য মেলায় থাকবে সোর্সিং কর্নার। সেখানে গার্মেন্টস ও লেদারসহ বাংলাদেশের প্রধান প্রধান এক্সপোর্ট আইটেমগুলো প্রদর্শন করা হবে।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। ২০২০ সাল পর্যন্ত টানা ২৫ বার মেলা হয়েছে আগারগাঁও শেরেবাংলা নগরে। কভিড মহামারীর কারণে ২০২১ সালে মেলা বসেনি। এরপর ২০২২ সাল থেকে স্থান বদল করে পূর্বাচলে বসছে এ আন্তর্জাতিক মেলা।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT