1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

সচিবালয়ে আজ কোনো দর্শনার্থী ঢুকতে পারবেন না

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

আজ মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৬ মে) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয় জানায়, অনিবার্য কারণবশত এ দিন সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।

এদিকে, সচিবালয় ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাতেই ডিএমপি এক নির্দেশনার মাধ্যমে জানায়, গত ১০ মে জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে ডিএমপি।

চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি কর্মচারীদের বরখাস্ত করার সুযোগ রেখে সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। রাষ্ট্রপতি এই অধ্যাদেশে সই করেন রোববার (২৫ মে) সন্ধ্যায়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT