1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বিসিএসসহ যেকোনো সরকারি চাকরি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার। গতকাল প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

মোখলেস উর রহমান বলেন, ‘বিসিএসে আবেদনের ফি ছিল ৭০০ টাকা, পিএসসি প্রস্তাব করেছিল ৩৫০ টাকা করার। কিন্তু সচিব কমিটি এই ফি ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ৪৭তম বিসিএস থেকে আবেদন করতে ২০০ টাকা লাগবে।’

মোখলেস উর রহমান আরো বলেন, ‘বিসিএসে আবেদনে প্রতিবন্ধী প্রার্থীদের কাছ থেকে এতদিন ১০০ টাকা অতিরিক্ত ফি নেয়া হতো। এটা কমিয়ে পিএসসি ৫০ টাকা করার প্রস্তাব করেছিল। কিন্তু সচিব কমিটি এ অতিরিক্ত ফি উঠিয়ে দিয়েছে। এখন থেকে প্রতিবন্ধী প্রার্থীরাও ২০০ টাকা দিয়ে আবেদন করতে পারবেন।’

সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT