1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ব্যয় ধরা হয়েছে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। এর আগে আরও দুটি কার্গো এলএনজি আমদানির জন্য ১ হাজার ৮৫ কোটি ৬১ লাখ ৮৩০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নতুন এই আমদানির অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্রের (স্পট মার্কেট) মাধ্যমে ২৫-২৬ নভেম্বর ২০২৫ সালের মধ্যে ৪৭তম কার্গো হিসেবে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।

এই এলএনজি সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেসার্স আরামকো ট্রেডিং থেকে আমদানি করা হবে। প্রতি এমএমবিটিইউ গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৮৮ ডলার।

এর আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে সিঙ্গাপুর থেকে দুটি কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT