1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তীবালীন সরকার।

রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বতন পদমর্যাদার কর্মকর্তারা, যারা বর্তমানে সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিযুক্ত রয়েছেন, তারা ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করতে পারবেন।

এর আগে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রথমবারের মতো সেনা কর্মকর্তাদের এই ক্ষমতা প্রদান করা হয়। এরপর ৩০ সেপ্টেম্বর নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারাও এই ক্ষমতা পান।

পরবর্তী সময়ে, ১৫ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয় এবং কোস্টগার্ড ও বিজিবিতে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়।

এরপর থেকে কয়েক ধাপে এই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও ৬০ দিনের জন্য তা বাড়ানো হলো।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT