1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ হবে এসএসসি পরীক্ষার ফল

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরীক্ষার ফল প্রকাশে নির্ধারিত সময়সীমা মানা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি খোন্দকার এহসানুল কবির বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।

প্রসঙ্গত, এবারের লিখিত পরীক্ষা হয়েছে ১০ এপ্রিল থেকে ১৩ মে, আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ওএমআর (OMR) শিট জমা নেওয়া শুরু হয়েছে এবং ১৫ জুনের মধ্যে সব শিট জমা হবে বলে আশা করা হচ্ছে। এরপর স্ক্যান ও নম্বর ইনপুটের কাজ শেষ করে ফল প্রস্তুত করা হবে।

তিনি আরও জানান, কিছু পরীক্ষক শুরুতে খাতা নিতে আগ্রহী না হলেও এখন বেশিরভাগ পরীক্ষক খাতা বুঝে নিয়েছেন।

এ বছর প্রায় ১৯ লাখ ২০ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তবে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী একাধিক বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার আগেই জানিয়েছেন, প্রচলিত সময়সীমা মেনেই ফল প্রকাশ করা হবে। তিনি বলেন, “যেহেতু নিয়ম আছে, আমরা সেটা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT