1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

৫ আগস্ট উপলক্ষে সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

৫ আগস্ট (সোমবার) সারাদেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন হিসেবে নির্ধারিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে ৫ আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। তাই অন্যান্য সরকারি অফিসের মতো দেশের সব তফসিলি ব্যাংক সেদিন বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যাংকিং সেবা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেনের পরিকল্পনা সে অনুযায়ী সাজানোর অনুরোধ করা হয়েছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT