1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

অবৈধ ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া পেমেন্ট অ্যাগ্রিগেটর সেবা প্রদানকারী ২২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ ঋণ কার্যক্রম পরিচালনা ও এসব কার্যক্রমে অংশগ্রহণ থেকে৫ সবাইকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের পরিদর্শনে অনলাইন প্ল্যাটফর্মে এমন ২২টি প্রতিষ্ঠান শনাক্ত হয়েছে, যারা কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স না নিয়েই পেমেন্ট অ্যাগ্রিগেটর সেবা দিচ্ছে। এসব কার্যক্রম পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তায় বলা হয়, আইনের ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স গ্রহণ ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না। আর একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

লাইসেন্সবিহীন পেমেন্ট অ্যাগ্রিগেটর হিসেবে শনাক্ত ২২টি প্রতিষ্ঠান হলো— বহুদূর পে, জিনিপে, পেটিলার, বেঙ্গলি পে, পায়োরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপে/সিপে, উদ্যোক্তাপে, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিঁপড়া পে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব লাইসেন্সবিহীন পেমেন্ট অ্যাগ্রিগেটরের কার্যক্রম পরিচালনা বা এতে অংশগ্রহণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

এদিকে অনলাইনে ঋণ দেওয়ার নামে পরিচালিত কিছু মোবাইল অ্যাপ নিয়েও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব অ্যাপে নিবন্ধনের সময় গ্রাহকের মুঠোফোনে সংরক্ষিত ফোন নম্বর, ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য, ছবি, ভিডিও এবং ক্ষুদে বার্তায় প্রবেশাধিকার নিয়ে নিচ্ছে অ্যাপ নিয়ন্ত্রণকারীরা।
এরপর ঋণ নেওয়ার পর গ্রাহকের কাছে অস্বাভাবিক পরিমাণ অর্থ পরিশোধের দাবি, ব্ল্যাকমেইল, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ছবি প্রকাশের হুমকিসহ বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এ ধরনের অ্যাপের মাধ্যমে ঋণ প্রদান কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তায় আরও বলা হয়, এসব অ্যাপ নিয়ন্ত্রণকারী সরাসরি শাস্তিযোগ্য অপরাধ করছেন। পাশাপাশি এসব অ্যাপে নিবন্ধিত হয়ে ঋণ নেওয়া এবং আর্থিক লেনদেনের মাধ্যমে কার্যক্রমে অংশগ্রহণকারীরাও অপরাধে সম্পৃক্ত হচ্ছেন।

এ অবস্থায় অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে বেআইনি ঋণ কার্যক্রম পরিচালনা এবং এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এন/আই

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT