1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফা বিগ্রেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। রবিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেট যৌথ বিবৃতিতে জানায় যে, তারা খান ইউনিসে একটি ড্রোন হামলার মাধ্যমে হামাসের এই শীর্ষ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলার পর নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি ভবনের ভেতরে ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। রবিবার (১৫ নভেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৪ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেট এক যৌথ বিবৃতিতে জানায়, তারা খান ইউনিসে একটি ড্রোন হামলায় হামাসের একজন শীর্ষ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে।

স্থানীয় তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র একটি তাঁবুতে এই হামলায় আরো দুইজন আহত হয়েছেন। আক্রান্তদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ভূমধ্যসাগর তীরবর্তী আল-মাওয়াসি এলাকাটি বর্তমানে বাস্তুচ্যুত মানুষের ভিড়ে ঠাসা। ইসরায়েল এটিকে মানবিক সহায়তা জোন হিসেবে ঘোষণা করলেও সেখানে নিয়মিত হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১,৬৪৩ জন ফিলিস্তিনি নিহত ও ৫,৯৬৪ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৮৫০টি মরদেহ। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪,৬৯৫ জনে এবং আহতের সংখ্যা ১,৭৬,০৯৩ জন। মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৬৯৫ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন।

এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি তীব্র শীত ও প্রতিকূল আবহাওয়ায় গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যার ফলে এই শীতে ঠান্ডাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়াল। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত মানুষের ভোগান্তি এখন চরম আকার ধারণ করেছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT