1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩.৮ শতাংশ হবে: আইএমএফ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩ দশমিক ৮ শতাংশে নামিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর আগে গত অক্টোবরে সংস্থাটি প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছিল।

আইএমএফ বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, গণঅভ্যুত্থান, বন্যা এবং কঠোর নীতির কারণে ২০২৪-২৫ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৮ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে তা ৬ দশমিক ৭ শতাংশে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মূল্যস্ফীতি বার্ষিক গড় হিসেবে প্রায় ১১ শতাংশ থাকবে। তবে কঠোর নীতি এবং সরবরাহের চাপ কমার ফলে ২০২৫-২৬ অর্থবছরে তা ৫ শতাংশে নেমে আসবে।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের এ সর্বশেষ প্রক্ষেপণ বিশ্বব্যাংকের পূর্বাভাসের তুলনায় কম।

এর আগে অক্টোবরে বিশ্বব্যাংক সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ৪ শতাংশ হওয়ার পূর্বাভাস দেয়। তার আগে এপ্রিলে এটি ৫.৭ শতাংশ পূর্বাভাসের কথা জানিয়েছিল।

দুই আন্তর্জাতিক সংস্থার এ পূর্বাভাস অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কোভিড-১৯ মহামারির পর থেকে অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরের পর সর্বনিম্ন হবে।

বিটি/আলী

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT