1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

আইইউবিএটিতে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) নিজস্ব ক্যাম্পাসে ‘মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আইইউবিএটির কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রকাশনায় অবদান স্বীকৃতি প্রদান করা হয়। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ ও মিয়ান রিসার্চ সেন্টারের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফর আলম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসাইনসহ অন্যান্য শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন।

এ বছর মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড অনুষ্ঠানে ১০৮ জন গবেষককে ৩৬৫টি গবেষণাপত্র প্রকাশনার জন্য সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ১৫০টি আইএসআই ইনডেক্স, ১৩৪টি স্কোপাস ইনডেক্স, ৫৭টি স্কোপাস কনফারেন্স এবং ২৪টি আইইউবিএটি রিভিউ আর্টিকেলে প্রকাশিত হয়েছে। গবেষকদের ভবিষ্যতে আরো গবেষণা প্রকাশনায় উৎসাহিত করতে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রায় ৪৫ লাখ টাকার বেশি সম্মাননা প্রদান করা হয়।

আইইউবিএটি বরাবরের মতো গবেষণার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের সম্মাননা অনুষ্ঠান গবেষকদের অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT