1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইলেই অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে বাধ্য করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ভারতে গিয়ে না খেললে তাদের বদলে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেবে, এমন কোনো কথা আমরা আনুষ্ঠানিকভাবে শুনিনি।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কথা হচ্ছে, যদি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আইসিসি আমাদের ওপর চাপ সৃষ্টি করে বা অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তবে আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।”

ভেন্যু পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে আসিফ নজরুল বলেন, “এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তান সফরে ভারত যাবে না বলার পর আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরাও খুবই যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে আমাদের বাধ্য করা যাবে না।”

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভেন্যু নিয়ে সমস্যার কোনো সমাধান এখনও আসেনি।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT