1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও

আমদানি করা কাঁচামালের অর্থ পরিশোধের সময় বেড়ে দ্বিগুণ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

এখন থেকে আমদানি দায় পরিশোধের জন্য এক বছরের জন্য প্রলম্বিত (ডেফার্ড) ঋণপত্র খুলতে পারবে ব্যাংকগুলো। অর্থাৎ, এলসির অর্থ পরিশোধে সর্বোচ্চ এ সময় পাবে তারা।

বাংলাদেশ ব্যাংক সোমবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক আমদানি করা কাঁচামাল ও কৃষি উপকরণের জন্য অর্থপ্রদানের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করেছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ধারাবাহিক আমদানি, কৃষি উপকরণ এবং রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল আমদানির জন্য বিলম্বিত অর্থপ্রদানের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। চলমান ডলার সংকটের প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুবিধা ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে, রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের আওতাধীন আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ৩০ জুন জারি করা এক সার্কুলারে আমদানির বিলম্বিত অর্থপ্রদানের সময়সীমা ৩৬০ দিন পর্যন্ত বৃদ্ধি করেছিল, যার মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

নতুন সার্কুলার অনুযায়ী, গ্রাহকরা নির্ধারিত সময় পার হওয়ার পর বৈদেশিক মুদ্রার আমদানি দায় পরিশোধের সময় আর বাড়াতে পারবেন না।

এই বর্ধিত সময়সীমা বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি আনবে বলেও আশা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT