1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

আসামে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ২৬ জনের মৃত্যু

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যটির বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যানের নিকটবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়নমন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, নিহতদের মধ্যে বেশ কয়েকজন কলেজশিক্ষার্থী রয়েছেন, যদিও তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এ খবর দিযেছে। এক শিংবিশিষ্ট গণ্ডারের জন্য বিখ্যাত এই উদ্যানটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সংঘর্ষের সময় গাড়ি দুটির যেকোনো একটি উচ্চগতিতে ছিল। তবে মন্ত্রী অতুল বোরা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। বাসটি বোকাখাত থেকে যাত্রী নিয়ে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। কাজিরাঙা উদ্যানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বোকাখাত থেকে নগাঁওয়ের সড়কপথের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এই বিশাল প্রাণহানির ঘটনা সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। তার ভাষ্যমতে, বর্তমানে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তবে তিনি বলেন, তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও লিখেছেন, এ মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হলো, আহতরা যেন বিলম্ব ছাড়াই সর্বোত্তম চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা।

এই দুর্ঘটনার পর আসামের সড়ক নিরাপত্তার বিষয়টি আবারও সামনে এসেছে। রাজ্যের আঞ্চলিক বিরোধী দলের প্রধান লুরিনজ্যোতি গগৈ বিষয়টিকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। ভারতে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। ২০২৩ সালে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭২ হাজার মানুষ, যার অর্থ প্রতিদিন গড়ে ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে একজনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে এই মৃত্যুর সংখ্যা আরও বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৩৮২ জনে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, কেবল অবকাঠামোগত সীমাবদ্ধতা নয়, বরং মানুষের অসতর্ক আচরণ, আইনের দুর্বল প্রয়োগ এবং প্রাতিষ্ঠানিক অবহেলা এই ভয়াবহ প্রাণহানির পেছনে বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, সরকারকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT