1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। সংসদে প্রয়োজনীয় সমর্থন পেলে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সী তাকাইচি। এর আগে প্রথম দফায় পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি।

প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাপানের সংসদে আগামী ১৫ অক্টোবর ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত তাকাইচি দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি নতুন প্রযুক্তি, অবকাঠামো, খাদ্য উৎপাদন ও অর্থনৈতিক নিরাপত্তা খাতে ব্যাপক সরকারি বিনিয়োগের মাধ্যমে আগামী এক দশকে অর্থনীতির আকার দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প আমলে হওয়া একটি বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন, যা সে সময় মার্কিন শুল্ক কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তবে প্রধানমন্ত্রী হলে তাকাইচিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে—বিশেষ করে জাপানে বয়স্ক জনগোষ্ঠীর দ্রুত বৃদ্ধি, ভূরাজনৈতিক অস্থিরতা, দুর্বল অর্থনীতি এবং অভিবাসন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শুরুর দিকে একের পর এক নির্বাচনে হারের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দেন শিগেরু ইশিবা। এরপর এলডিপি তাদের নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT