1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ: কী ঘটেছে হরমুজ প্রণালিতে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণের সঙ্গে হরমুজ প্রণালিতে চলমান ইরানি সামরিক তৎপরতার যোগসূত্র থাকতে পারে। যদিও এসব এলাকায় কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে ওই দ্বীপটিতেই সীমিত পরিসরের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ওই অভিযানটি কোনো বড় ধরনের সামরিক যুদ্ধের সূচনা নয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। কয়েক দিন আগেই দ্বীপটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করা হয়নি বলেও দাবি করেন তিনি।

বিস্ফোরণের কারণ নিয়ে ভিন্নমতও পাওয়া যাচ্ছে।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্র বলছে, কেশম দ্বীপে শোনা ওই শব্দের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলার কোনো সম্পর্ক নেই। এর মধ্যেই রোববার ভোরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, জাহাজ দুটি অনুমোদিত পথের বাইরে দিয়ে চলাচলের চেষ্টা করছিল। তবে দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় শোনা বিস্ফোরণের সঙ্গে এই তেলবাহী জাহাজগুলোতে অগ্নিকাণ্ডের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT