1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী গঠন করল যুক্তরাষ্ট্র

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অবৈধ পণ্য এবং অস্ত্র সরবরাহ ঠেকাতে নতুন একটি সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই প্রচেষ্টার অংশ হিসেবে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামের ২০ সদস্যের একটি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন যে, ইরানে যাতায়াত পথ নিয়ন্ত্রণে এই বাহিনী বর্তমানে পুরোপুরি সক্রিয় রয়েছে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, এই বাহিনীর মূল লক্ষ্য হলো ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, সামরিক সরঞ্জামের মজুত বাড়ানো এবং অস্ত্র কারখানা পুনর্গঠনের সক্ষমতাকে সীমিত করা। ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন মার্কিন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে স্থলপথে উন্নত প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত পণ্য ও অবৈধ অর্থের প্রবাহ রোধে কাজ করবেন। এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।

ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপের ফলে দেশটিতে পণ্য আসা-যাওয়া আরও কঠিন হয়ে পড়বে, যা ইতিমধ্যে চলমান ইতিহাসের অন্যতম বড় নৌ অবরোধকে আরও বিস্তৃত করবে। সেন্টকমের তথ্যমতে, মার্কিন এই নৌ অবরোধের কারণে ইরান এখন পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে ব্যর্থ হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণে দেশটির ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।

তবে যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগকে পুরোপুরি ব্যর্থ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সকে বলেছেন, বিভিন্ন নামে ও কৌশলে অর্থনৈতিক অবরোধ আরোপ করেও ওয়াশিংটন সফল হবে না। তিনি আরও বলেন, চরম অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়ার যে লক্ষ্য যুক্তরাষ্ট্রের রয়েছে, তা অর্জিত হবে না। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক যোগাযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতাও যুক্তরাষ্ট্রের নেই বলে দাবি করেছে দেশটি।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT