1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
হরমুজে আমিরাতের জাহাজে হামলা, আহত ১১ ও নিখোঁজ ১ ইরানের সিরিক বন্দরে গভীর রাতে রহস্যময় হামলা, বাড়ল তেলের দাম ওয়েলসের মাঠে রোনালদোর সেই ৭ নম্বর জার্সিতে পর্তুগালের জয় সাভারে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কারখানা ছুটি সার্বিয়ায় শপথ নিলেন ছাত্র আন্দোলনের নির্বাচিত নতুন প্রতিনিধিরা ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি সার্বিয়ার নতুন জোটের দেশের বাজারে স্বর্ণের দাম কমল প্রতি ভরিতে ২৭৪১ টাকা

ইসরাইলের নেসেট স্পিকার হলেন নেতানিয়াহুর বিরোধী শিবিরের মাতান কাহানা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি গাদি আইজেনকোটের ঘনিষ্ঠ মিত্র। গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২০ সদস্যের পার্লামেন্টে ৬৬ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লিকুদ পার্টির প্রার্থী অফির কাটজ পান ৫২ ভোট। ৫৪ বছর বয়সি সাবেক বিশেষ বাহিনীর সদস্য কাহানা নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন। এর আগে ২০২১-২২ মেয়াদে তিনি নেতানিয়াহুবিরোধী সরকারে ধর্মীয় সেবাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই কাহানা সবার প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, বর্ণ, ধর্ম ও লিঙ্গনির্বিশেষে সব নাগরিকের স্বার্থ রক্ষায় তিনি কাজ করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাহানার এই জয় নেতানিয়াহু সরকারের অভ্যন্তরীণ নীতি পরিবর্তনের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিচার বিভাগীয় সংস্কারের বিতর্কিত পরিকল্পনা বাতিলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, কারণ পার্লামেন্টের আইন প্রণয়ন এবং সভার সময়সূচি নির্ধারণে স্পিকারের ব্যাপক ক্ষমতা রয়েছে। তাদের সমর্থন আইজেনকটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য, সরকার গঠনের লক্ষ্যে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি এবং নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছিল। এছাড়া আরব-অধ্যুষিত দলগুলোর ঝুলিতে ছিল ১৯টি আসন। মূলত তাদের সমর্থনই এখন আইজেনকোটের জন্য নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। আইজেনকোট বিচার বিভাগীয় সংস্কার বাতিল এবং ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নেতানিয়াহু রাজনৈতিক ব্যক্তিদের সমন্বয়ে তদন্ত কমিশন গঠনের পক্ষে অবস্থান নিয়ে রয়েছেন। আইজেনকোট বিচার বিভাগ সংস্কার বাতিল এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে স্বাধীন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT