1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
হরমুজে আমিরাতের জাহাজে হামলা, আহত ১১ ও নিখোঁজ ১ ইরানের সিরিক বন্দরে গভীর রাতে রহস্যময় হামলা, বাড়ল তেলের দাম ওয়েলসের মাঠে রোনালদোর সেই ৭ নম্বর জার্সিতে পর্তুগালের জয় সাভারে শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কারখানা ছুটি সার্বিয়ায় শপথ নিলেন ছাত্র আন্দোলনের নির্বাচিত নতুন প্রতিনিধিরা ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি সার্বিয়ার নতুন জোটের দেশের বাজারে স্বর্ণের দাম কমল প্রতি ভরিতে ২৭৪১ টাকা

ইসরাইলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। হামাস তাদের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনুস নিহত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডার এর আগে নিহত হওয়া নায়েল আবু ওবেইদের (আবু আতিয়া) স্থলাভিষিক্ত হিসেবে ২০২৬ সালের সেপ্টেম্বরে রাফাহ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গাজায় চিকিৎসাকেন্দ্রের ওপরও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গত বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে এক সামরিক অভিযানে ইসরাইল দাবি করে, তারা হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইলসহ বেশ কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে। তবে ইসরাইলের এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের ভাষ্যমতে, এই হামলা বেসামরিক চিকিৎসাকেন্দ্রে চালানো নতুন এক যুদ্ধাপরাধ, যা ধামাচাপা দেওয়ার জন্যই ইসরাইল এমন দাবি করছে। হামাসের দাবি, তাদের সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরাইলের দেওয়া বক্তব্য বেসামরিক চিকিৎসাকেন্দ্রে সংঘটিত নতুন যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা।

হাসপাতালে চালানো এই প্রাণঘাতী হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। হামাস এই ঘটনাকে চরম অপরাধ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, চিকিৎসাকেন্দ্রগুলো আন্তর্জাতিক আইনে সুরক্ষিত স্থাপনা হিসেবে স্বীকৃত, কিন্তু ইসরাইল সেখানেও আঘাত হানছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলের এই অব্যাহত আগ্রাসন নিয়ে উদ্বেগ জানিয়েছে হামাস। সংগঠনটি বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে এবং চুক্তির শর্তাবলী কার্যকর করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও মার্কিন প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তথাকথিত এই যুদ্ধবিরতি চলাকালীন ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT