ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সরকার গঠনের সুযোগ দিলেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। শনিবার সন্ধ্যায় তাকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় এবং রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আইজেনকটকে সিদ্ধান্তের কথা জানান ো হয়। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।
নেসেটের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে, যেখানে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর ১৯টি আসনের সমর্থন নিশ্চিত হলে আইজেনকটের পক্ষে মোট ৬৭ জনের সমর্থন পাওয়া সম্ভব। এর আগে নতুন সরকার গঠনের পথ খুঁজতে প্রেসিডেন্ট হারজগ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। একই সময়ে জোট গঠনের চেষ্টা চালিয়ে যান নেতানিয়াহুও।
নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। জোটের শর্ত, মন্ত্রিত্ব বণ্টন এবং নীতিগত দাবি নিয়ে বিভিন্ন দলের সঙ্গে দর-কষাকষির জন্য প্রয়োজনে প্রেসিডেন্ট এই সময়সীমা আরও ১৪ দিন বাড়াতে পারেন। যদি এই সময়ের মধ্যে তিনি সরকার গঠনে ব্যর্থ হন, তবে প্রেসিডেন্ট পার্লামেন্টের অন্য কোনো সদস্যকে দায়িত্ব দেবেন। সেখানেও ব্যর্থতা এলে তৃতীয় কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হবে, যিনি সরকার গঠনের জন্য ১৪ দিন সময় পাবেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় একজনের নাম প্রস্তাব করতে পারবেন।
সব চেষ্টা ব্যর্থ হলে পার্লামেন্ট বা নেসেট ভেঙে দেওয়া হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে। এমনটি ঘটলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। দীর্ঘ ১৯ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা লিকুদ পার্টির এই নেতা এবার বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে বহুবার সংকটের মোকাবিলা করে ক্ষমতায় টিকে থাকলেও এবার তার শাসনের অবসান ঘটার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
Tags: আইজ্যাক হারজগ, ইসরায়েল, ইসরায়েল নির্বাচন, গাদি আইজেনকট, বেনিয়ামিন নেতানিয়াহু