1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

এ বছর হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বাংলাদেশি হজযাত্রীদের প্রথম দলটি এ বছর সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে করে ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ) থেকে সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হজ ভিসা প্রক্রিয়াকরণ কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে। আমাদের হজযাত্রীরা ২৯ এপ্রিল থেকে ফ্লাইট সময়সূচী অনুসারে হজের জন্য সৌদি আরবে সফর শুরু করবেন।’

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ৫ হাজার ২০০ হজযাত্রীর ভ্রমণ আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং আরও ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী বেসরকারি উদ্যোগে ৭৫৩টি স্থানীয় সংস্থার মাধ্যমে নিবন্ধন করেছেন।

উপদেষ্টা আরো বলেন, এই সংস্থাগুলোর বেশিরভাগই মূলত সাব-এজেন্ট হিসেবে কাজ করছে এবং ৭০টি সংস্থার সরকারি ব্যবস্থাপনায় ও কঠোর তদারকিতে হজের জন্য সৌদি আরবে ভ্রমণ করবে।

তিনি বলেন, সৌদি সরকার এর আগেও এজেন্টদের মিনা ও আরাফাতে পরিবহন ও ক্যাটারিং পরিষেবার যথাযথ ব্যবস্থাপনা ও বিশেষ করে হজযাত্রীদের তাঁবুতে থাকা নিশ্চিত করতে বলেছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT