1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল–এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের (প্রায় এক হাজার কোটি ডলার) মানহানি মামলা করেছেন।

গত ১৮ জুলাই (শুক্রবার) ফ্লোরিডার মায়ামি আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প অভিযোগ করেন, জেফ্রি এপস্টেইনকে নিয়ে প্রকাশিত একটি “ভুয়া” প্রতিবেদন তার সুনাম ও আর্থিক অবস্থার ক্ষতি করেছে।

মামলায় বলা হয়, পত্রিকাটির প্রতিবেদনে দাবি করা হয়েছিল—২০০৩ সালে ট্রাম্প এপস্টেইনকে একটি জন্মদিনের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছিলেন, যাতে নাকি যৌন-উত্তেজক ছবি ও গোপন বার্তা ছিল। ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে, এসব তথ্য ভিত্তিহীন ও মিথ্যা।

এই মামলায় ওয়াল স্ট্রিট জার্নালের মালিক রুপার্ট মারডক, ডাও জোন্স, নিউজ কর্প, দুই প্রতিবেদক এবং প্রতিষ্ঠানটির সিইও রবার্ট থমসনকে বিবাদী করা হয়েছে।

মামলার পর ট্রাম্প নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “মিথ্যা ও মানহানিকর খবর ছড়ানোর জন্য আমরা শক্ত হাতে প্রতিহত করব। রুপার্ট ও তার বন্ধুরা যেন জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত থাকে।”

উল্লেখ্য, বহুল আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন। ট্রাম্পের দাবি, ২০০৬ সালের আগে থেকেই তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

এ মামলার অর্থমূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই। আইন বিশেষজ্ঞরা বলছেন, ১০ বিলিয়ন ডলার দাবির অঙ্ক বাস্তবতা থেকে অনেক দূরে। যদি এই অঙ্কে ক্ষতিপূরণ মঞ্জুর হয়, সেটি হবে মার্কিন ইতিহাসে মানহানি মামলায় সর্বোচ্চ রায়ের নজির।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নাল–এর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিবেদন নির্ভুল এবং তারা আদালতে মামলা মোকাবিলা করতে প্রস্তুত।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT