1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

কর্মবিরতি শুরু প্রাথমিকের শিক্ষকরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫

দাবি আদায় না হওয়ায় আজ সোমবার (৫ মে) থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক ঘণ্টার কর্মবিরতিতে যাচ্ছেন। তারা তিন দফা দাবিতে এই কর্মসূচি শুরু করছেন, যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। পরে ধাপে ধাপে কর্মবিরতির সময় বাড়ানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।

সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের বর্তমান দাবি হলো, অন্তত প্রাথমিকভাবে যেন ১১তম গ্রেডে তাদের বেতন নির্ধারণ করা হয়। পাশাপাশি চাকরিতে ১০ ও ১৬ বছর পূর্ণ হলে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করাসহ প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির দাবিও জানিয়েছেন তারা।

এই দাবিগুলো পূরণে সরকারকে রোববার (৪ মে) পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু দাবিগুলো পূরণ না হওয়ায় তারা ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস এবং ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি করবেন বলে জানানো হয়েছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT