বিশ্বজুড়ে ৩১ অক্টোবর পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’, যার এ বছরের মূল প্রতিপাদ্য ‘শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন’। এই আন্তর্জাতিক দিবসের সাথে সংগতি রেখে কাতারের দ্রুত নগরায়ণ ও টেকসই আবাসন ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে দেশের গণপূর্ত কর্তৃপক্ষ ‘আশগাল’। সংস্থাটি দেশের সার্বিক অবকাঠামো আধুনিক ও পরিবেশবান্ধব করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সড়ক সম্প্রসারণ, ড্রেনেজ ব্যবস্থা তৈরি এবং সরকারি সেবার মান বাড়াতে জোরকদমে উন্নয়ন কাজ চলছে।
কাতার নিউজ এজেন্সিকে আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন জানান, অধিবাসীদের সুবিধার্থে বিভিন্ন আবাসিক অঞ্চলে উন্নত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে আরও বৃহৎ পরিসরে অবকাঠামোগত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আশগাল।
এই মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দ করা প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে আধুনিক সুবিধা ও উন্নত সংযোগ সড়ক তৈরি করতে ৩০টিরও বেশি মেগা প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে। এসব উন্নয়ন কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে আশগাল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করছে। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
Tags: অবকাঠামো উন্নয়ন, আশগাল, কাতার, কাতার আবাসন প্রকল্প, বিশ্ব শহর দিবস