1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

কেজরিওয়াল ও তার মেয়েকে প্রাণনাশের হুমকি, চড়া মুক্তিপণ দাবি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ভারতের রাজধানী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এই হুমকি দেন। অপরাধী চক্রটি এর বিনিময়ে সাত কোটি রুপি মুক্তিপণ দাবি করেছে।

ঘটনার সূত্রপাত গত ৬ নভেম্বর। এদিন দিল্লির তিলক নগরের আপ বিধায়ক জারনাইল সিংয়ের ব্যক্তিগত নম্বরে ফোন করে ওই হুমকিদাতা দাবি জানায়। এরপর হোয়াটসঅ্যাপ বার্তাতেও একই ধরণের বার্তা পাঠানো হয়। বিধায়কের কাছে পাঠানো এই বার্তায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নির্দিষ্ট অংকের অর্থ পরিশোধ না করলে অরবিন্দ কেজরিওয়াল ও হর্ষিতাকে প্রাণনাশের মুখোমুখি হতে হবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক জারনাইল সিং মোহালি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি এটিকে চাঁদাবাজির চেষ্টা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তিনি পুলিশের কাছে দাবি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে আপ প্রধানের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে। আম আদমি পার্টির (আপ) বিধায়ক জারনাইল সিং মোহালি পুলিশের কাছে অভিযোগ করেছেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে ৭ কোটি রুপি দাবি করেন এবং তা না দিলে কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি দেন। ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাতে ব্যবহৃত মোবাইল নম্বরটির কল ডিটেইল রেকর্ড (সিডিআর), আইপি লগ এবং অবস্থানসংক্রান্ত তথ্য পরীক্ষা করার জন্য পুলিশের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ন তিনি। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার এবং এই চাঁদাবাজির চেষ্টায় জড়িত সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করার দাবিও জানান এই বিধায়ক। বলা হয়েছিল, ওই রূপি না দিলে অভিনেতাকে খুন করা হবে।

বিধায়ক পুলিশের কাছে এফআইআর নথিভুক্ত করার অনুরোধ জানিয়েছেন এবং ঘটনার সঙ্গে আরও কোনো অপরাধী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখার আবেদন করেছেন।

এছাড়াও, হুমকিদাতা যে মোবাইল নম্বর, আইপি লগ ও লোকেশন ব্যবহার করেছে, তা দ্রুত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি। কেজরিওয়াল পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয়ের ওপরও জোর দিয়েছেন জারনাইল সিং।

প্রমাণ হিসেবে বিধায়ক হুমকিসংবলিত হোয়াটসঅ্যাপ বার্তার স্ক্রিনশট এবং সংশ্লিষ্ট তথ্যাদি তদন্তকারী দলের কাছে জমা দিয়েছেন। পঞ্জাব পুলিশ সূত্র ও এনডিটিভি জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা অভিযুক্তের ব্যবহৃত ডিজিটাল নথিগুলো নিবিড়ভাবে যাচাই করছেন। হুমকির পেছনে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা রয়েছে, নাকি অন্য কেউ তাদের নাম ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে—সেটিই বর্তমানে মূল তদন্তের বিষয়।

লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে গুজরাতের সবরমতী কারাগারে বন্দি রয়েছেন। তবে জেলবন্দি থাকা সত্ত্বেও এই গ্যাংয়ের নামে প্রায়ই চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির মতো ঘটনা প্রকাশ্যে আসে। অতীতেও এই গ্যাংয়ের নাম করে মুম্বাইয়ের বিভিন্ন অভিনেতা ও প্রভাবশালী ব্যক্তিদের নিশানা করার অভিযোগ রয়েছে। এসবের মধ্যেই এবার কেজরিওয়ালকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। চক্রের হোতা জেলবন্দি থাকলেও তার সঙ্গীরা এখনও জেলের বাইরে সক্রিয়।

সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পাঁচ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছিল। সেই ঘটনার দায়ও স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। এছাড়া অভিনেতা তুষার কপূরও একই ধরণের হুমকি পেয়েছিলেন। মুম্বাই পুলিশের তদন্তের পাশাপাশি এখন দিল্লির এই নতুন হুমকিটিও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT