1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

গবেষণা থেকে আবিষ্কার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী গবেষণা সামিট অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফলভাবে ‘জেউআরএস রিসার্চ সামিট অ্যান্ড ফ্রেশারস রিসিপশন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

গত ৫ জুলাই শনিবার “From Curiosity to Discovery : Empowering Undergraduate Research” প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর সিনেট ভবনে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে ১৫টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেউআরএস) কর্তৃক আয়োজিত এই সামিটে বক্তারা গবেষণার গুরুত্ব, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং গবেষণা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে গবেষণার বিস্তার ও গভীরতার উপর। তিনি শিক্ষার্থীদের জন্য জার্নাল অ্যাক্সেস, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা ও গ্রন্থাগার আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে কুইজ কম্পিটিশন, গবেষণা প্রস্তাব উপস্থাপন ও সর পোস্টার প্রদর্শনী ছিল প্রধান আকর্ষণ।

জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে কুইজ এবং পোস্টার প্রেজেন্টেশন ও গবেষণা প্রস্তাব উপস্থাপনে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

জেউআরএস-এর সভাপতি মো. আল আমিন বিজয় এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান ইমন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গবেষণায় তরুণদের অংশগ্রহণের আহ্বান জানান। এই সামিট একাডেমিক এবং ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করেছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT