1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

গাজায় স্কুল, ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৯৫

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

গাজায় একটি ক্যাফে, স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয়েছে, যেখানে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে সাংবাদিকসহ ক্যাফেতে জড়ো হওয়া নারী ও শিশুরাও ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরীফ জানান, ইসরাইলি যুদ্ধবিমানগুলো এই হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আমরা মানুষদের ছিন্নভিন্ন অবস্থায় পেয়েছি। এই জায়গাটি কোনো সংঘাতপূর্ণ এলাকা ছিল না। এখানে একটি জন্মদিনের পার্টিতে শিশুসহ লোকজনে এটি পরিপূর্ণ ছিল।’

সোমবারের হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৬২ জন গাজা শহর এবং ভূখণ্ডের উত্তরে ছিলেন। এর মধ্যে শুধু উত্তর গাজার সমুদ্রতীরবর্তী একটি ক্যাফে, আল-বাকা ক্যাফেটেরিয়ায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৩৯ জন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

বোমা হামলায় ক্যাফেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং মাটিতে একটি বিশাল গর্ত হয়। এদিকে, সোমবার গাজা শহরের ইয়াফা স্কুলেও বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। যেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT