1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর চাটখিলে মোহাম্মদ রাসেল (২৮) নামের এক শ্রমিক দল নেতার নিখোঁজের পাঁচ দিন পর তার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় শ্রমিক দলের একজন সক্রিয় নেতা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের পারিবারিক কলহ চলছিল। গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। সেই রাত থেকেই রাসেল নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

ঘটনার রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকরা রাসেলের শ্বশুরবাড়িতে যান। বাড়িটির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে ওই ঘর তল্লাশি করে মেঝেতে মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করা হয়, যা পুরাতন লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল। স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জের ধরেই রাসেলকে হত্যা করে মরদেহ গুম করার জন্য ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে স্ত্রী মুক্তা বেগমসহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন।

রাসেলের বাবা সিরাজুল ইসলাম দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়েছেন। পুলিশ জানিয়েছে, জিডির সূত্র ধরে পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয় এবং আজ সকালে ময়নাতদন্তের জন্য তা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আবদুল মোন্নাফ জানান, তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT