1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জনের মৃত্যু গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণ মোটরসাইকেলচালকের বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: কারণ ও প্রভাব আলোকস্বল্পতায় সাময়িক বন্ধের পর মিরপুর টেস্টে খেলা শুরু পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর বলিউডে স্বজনপ্রীতি ও বাবার ভূমিকা নিয়ে মুখ খুললেন সারা আলী খান ইসরাইলের নির্বাচনে সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের পাল্টাপাল্টি দাবি রামুতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

চুয়েটের অচলাবস্থা নিরসনে ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দীর্ঘমেয়াদি অচলাবস্থা কাটিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ছয় সদস্যের একটি পরামর্শক দল ক্যাম্পাসে পৌঁছেছে। বুধবার সকালে কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়টিতে উপস্থিত হয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ধারাবাহিকভাবে পৃথক মতবিনিময় সভা শুরু করেন। সবার বক্তব্য ও প্রস্তাবনা শোনার পর পরিস্থিতি পর্যালোচনায় একটি সুপারিশমালা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বিশ্ববিদ্যালয়টিতে টানা ৩৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে ক্লাস ও পরীক্ষা শুরুর কথা থাকলেও সংকট পুরোপুরি কাটেনি। শিক্ষার্থীরা এখনো তাদের প্রধান দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের পক্ষে অনড়। একই দাবিতে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরাও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরুর ঘোষণা এলেও প্রশাসনিক জটিলতা এবং আস্থার সংকট রয়ে গেছে। দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ক্ষতি বিবেচনায় নিয়ে ক্লাস ও পরীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ১৯ অক্টোবর ইউজিসি এই পরামর্শক কমিটি গঠন করে। কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করা হচ্ছে। এসব বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষা কার্যক্রম স্থবির হওয়ার প্রভাব এবং সংকট সমাধানে সংশ্লিষ্ট অংশীজনদের নিজস্ব প্রস্তাবনা গুরুত্বসহকারে শোনা হচ্ছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন জানান, সবার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। কমিটির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেল সাড়ে ৩টা। আলোচনার পর তাঁরা সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেবেন। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম স্থগিত থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন, পরীক্ষা আয়োজন ও সম্ভাব্য সেশনজট নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিষয়টি নিয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রশ্ন উঠেছে। এ অবস্থায় আজকের মতবিনিময় সভাগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এই কমিটিতে চুয়েটের কোনো প্রতিনিধি বা শিক্ষককে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা ও সংকট সম্পর্কে সরাসরি অভিজ্ঞতাসম্পন্ন কাউকে রাখা হলে সমস্যা চিহ্নিত করা সহজ হতো। কোনো প্রতিনিধি না থাকায় এই আলোচনার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অনেকে।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন থেকেই শিক্ষার্থীরা শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন। পরবর্তীতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে যোগ দিলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম থমকে যায়, যা দীর্ঘমেয়াদী সেশনজটের আশঙ্কা তৈরি করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

চলমান এই অচলাবস্থা নিরসনে গত ১৬ অক্টোবর অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ১৪৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ কমিটির মাধ্যমে সংকটের সমাধান খোঁজার সিদ্ধান্ত হয়, যার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে এই পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দেয়। চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান জানান, এই আলোচনার পরই ক্লাস ও পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে।

বর্তমানে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিলেও তা আন্দোলন প্রত্যাহার হিসেবে দেখছেন না বলে স্পষ্ট জানিয়েছেন। ইউজিসির কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের মতামত শুনে যে সুপারিশ দেবে, তার ওপর ভিত্তি করেই শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। মূলত সেই সুপারিশের ওপরই নির্ভর করছে চুয়েটের অস্থিরতা কত দ্রুত কেটে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT