1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জনের মৃত্যু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্পেনের রাজধানী মাদ্রিদের অদূরে বুধবার (২৮ অক্টোবর) সকালে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ৯টার দিকে তোলেদো প্রদেশে ঘটে। এই ঘটনার পরপরই মাদ্রিদ, সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যবর্তী রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটির রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে দক্ষিণমুখী রেনফের একটি এভিই ট্রেন দাঁড়িয়ে থাকা ইরিও কোম্পানির আরেকটি ট্রেনকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রেনগুলোর কয়েকটি বগি লাইচ্যুত হয়ে ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, রেনফের ট্রেনটিতে ৩৯৭ জন এবং ইরিওর ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। ইতালির মালিকানাধীন কোম্পানি ইরিও এক বিবৃতিতে জানিয়েছে, তারা জরুরি নিরাপত্তাব্যবস্থা সক্রিয় করেছে এবং সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘তোলেদোর ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পরিবহনমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’ স্পেনের দ্রুতগতির রেল নেটওয়ার্কে চলতি বছরে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে আদামুজে লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের সংঘর্ষে ৪৫ জনের প্রাণহানি ঘটেছিল।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT