1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

জনতা ব্যাংকের নতুন ডিএমডি হলেন আশরাফুল আলম

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে আশরাফুল আলম যোগদান করেছেন। তিনি জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখায় মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়, খবর প্রেসবিজ্ঞপ্তি।

চাকুরি জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি জনতা ব্যাংক লোকাল অফিস, মতিঝিল কর্পোরেট শাখা, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, কামাল আতাতুর্ক কর্পোরেট শাখাসহ অন্যান্য শাখা ও কার্যালয়ে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

আশরাফুল আলম ১৯৬৭ সালে জয়পুর হাটের আক্কেলপুর উপজেলাধীন মির্জাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি রাজশাহী ক্যাডেট কলেজ হতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সএন্ডব্যাংকিং বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তাঁর পিতা মো. গিয়াসউদ্দিন ও মাতা মোছা.আয়েশা সিদ্দিকা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT