1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

গাজায় অবশিষ্ট ১৩ জন জীবিত জিম্মিকে রেড ক্রস কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে হামাস। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রেড ক্রসের কর্মকর্তারা তাদের গাজা হয়ে ইসরায়েলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

মোট ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে ইসরায়েল ১ হাজার ৯০০-র বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে। এছাড়া নিহত ২৮ জন ইসরায়েলি বন্দির মরদেহও ফেরত দেওয়া হবে বলে জানা গেছে, যদিও সঠিক সময় এখনো নির্ধারিত হয়নি।

তেল আবিবের এক স্কয়ারে জড়ো হওয়া বন্দিদের পরিবার ও বন্ধুরা ইসরায়েলি টেলিভিশনে খবরটি শুনে আনন্দে উল্লাসে ফেটে পড়েন। দেশজুড়ে হাজারো মানুষ বড় পর্দায় বন্দি বিনিময়ের দৃশ্য দেখেন।

এর আগে, স্থানীয় সময় সকাল ৮টায় গাজা থেকে প্রথম পর্যায়ে ৭ ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করে হামাস। জিম্মিদের গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল প্রতীরক্ষা বাহিনী (আইডিএফ)। এ নিয়ে মোট ২০ জন জিম্মিকে মুক্তি দিল হামাস।

এদিকে, জিম্মিদের বিনিময়ে ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দি এবং ১,৭০০-এর বেশি আটককৃতকে মুক্তি দেবে।

সকালে আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ফিরে আসা সাত জিম্মিকে “বর্তমানে আইডিএফ ও আইএসএ [ইস্রায়েল সিকিউরিটি এজেন্সি] বাহিনীকে সঙ্গে নিয়ে ইসরায়েলে ফেরত আনা হচ্ছে’।

এতে আরও বলা হয়, ইসরায়েলে পৌঁছালে তাদের ‘প্রাথমিক মেডিক্যাল পরীক্ষা’ করা হবে।

আইডিএফ আরও জানিয়েছে, তারা ‘অতিরিক্ত জিম্মিদের গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে, যাদের পরে রেড ক্রসের কাছে হস্তান্তর করার কথা রয়েছে’।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে মুক্তি পাওয়া প্রথম সাত জিম্মির নাম নিশ্চিত করেছে। তারা হলেন— গালি বারমান, মাতান আংগ্রেস্ট, জিভ বারমান, আলোন ওহেল, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, গাই গিলবোয়া-ডালাল।

মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে নামগুলো প্রকাশ করা হয়েছে। জিম্মিদের ছবি দিয়ে পোস্টের ক্যাপশন হিসেবে লেখা হয়েছে: ‘ওয়েলকাম হোম’ [বাড়িতে স্বাগতম]।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT