1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ট্রাম্পের অভূতপূর্ব শুল্কের মুখেও এশিয়ার বাজার স্থিতিশীল

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভূতপূর্ব বৈশ্বিক শুল্ক কার্যকর হওয়ার পরও এশিয়ার শেয়ারবাজারগুলো স্থিতিশীলতা দেখাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা জাপান (নিক্কেই) এবং দক্ষিণ কোরিয়ার (কসপি) প্রধান সূচকগুলো বৃহস্পতিবার সকালে সামান্য বৃদ্ধি পেয়েছে।

চীনের বাজারে, যেখানে ১২ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে, সেখানে সাংহাই কম্পোজিট সূচক সামান্য বেড়েছে। তবে, প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া থেকে তেল কেনার জন্য চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাবের পর শেনজেন কম্পোজিট সূচক সামান্য কমেছে।

অন্যদিকে, হংকংয়ের হ্যাং সেং সূচক বেড়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ সূচক সামান্য হ্রাস পেয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT