1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ডেমোক্র্যাট-রিপাবলিকান সমঝোতায় যুক্তরাষ্ট্রে শাটডাউন নিরসন

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ৪১ দিনের সরকারি শাটডাউনের অবসান ঘটাতে একটি অস্থায়ী বিল পাস করেছে দেশটির সেনেট। রিপাবলিকান পার্টির সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির একাংশের সমঝোতার ভিত্তিতে সোমবার রাতে ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়।

বিবিসি জানিয়েছে, বিলটি অনুমোদনের জন্য ৮ জন ডেমোক্র্যাট সেনেটর নিজ দলের বিরোধিতা করে রিপাবলিকানদের সঙ্গে যোগ দেন। এই বিলটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে।

এই শাটডাউনের ফলে যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে, লাখ লাখ ফেডারেল কর্মচারী বেতনহীন ছুটিতে যেতে বাধ্য হয়েছেন এবং কোটি কোটি মানুষের খাদ্য সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

পাস হওয়া বিলে শাটডাউনের সময় ফেডারেল কর্মীদের বকেয়া বেতন প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতি আটজনের মধ্যে একজনের জন্য অত্যাবশ্যক খাদ্য সুরক্ষা কর্মসূচির অর্থায়ন আগামী সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

বিলটিতে ডিসেম্বর মাসে স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর বিষয়ে একটি ভোটের আশ্বাসও রাখা হয়েছে, যা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। সেনেটে বিরোধী দলের নেতা চাক শুমার এই প্যাকেজের সমালোচনা করে বলেছেন, এটি আমেরিকার স্বাস্থ্যসেবা সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেবে না।

বিলটি এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে যাবে। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সদস্যদের ওয়াশিংটনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তবে সেনেটে স্বাস্থ্যসেবা ভর্তুকি নিয়ে ভোটের যে আশ্বাস দেওয়া হয়েছে, স্পিকার জনসন তা প্রতিনিধি পরিষদে তুলবেন না বলে ইঙ্গিত দিয়েছেন।

বিলটি প্রতিনিধি পরিষদে পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সই করবেন বলে আশা করা হচ্ছে।

বিটি/ আরকে

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT