রাজধানী ঢাকার বেশ কয়েকটি স্থানে আগামীকাল মঙ্গলবার সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মিরপুর-১৪ নম্বরের প্রিন্স বাজার-সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য এ বিঘ্ন ঘটবে বলে আজ সোমবার (২৮ এপ্রিল) জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এতে বলা হয়েছে, আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মিরপুর-১৪ এ অবস্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপ লাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দী সিএনজি, এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
বিটি/ আরকে
Tags: গ্যাস