বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, দেশের অগ্রাধিকার এখন বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। এর পাশাপাশি বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় চট্টগ্রামের লালদিয়া চর এলাকায় বন্দরের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আশিক চৌধুরী আরও বলেন, “আমরা যে গতিতে এগোচ্ছি, তাতে ভিয়েতনামের মতো দেশের সমকক্ষ হতে পারবো না। ভিয়েতনামে ইতোমধ্যে ৪৪টি বন্দর রয়েছে, আর আমাদের সব পরিকল্পনা বাস্তবায়িত হলেও সর্বোচ্চ ৬টি বন্দর থাকবে।”
এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিটি/ আরকে
Tags: কর্মসংস্থান, বিনিয়োগ