1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১৪ শতাংশের বেশি

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

চলতি বছরের নভেম্বরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ২.২০ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মাসিক রেমিট্যান্স প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ খাত সংশ্লিষ্টরা জানান, আগস্ট থেকে তুলনামূলক বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কিছুটা কমে আসবে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে রেমিট্যান্স প্রবাহ অক্টোবরের তুলনায় ৮.১৬ শতাংশ কম।

চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৩. ২ শতাংশ কমেছিল।

তবে পরবর্তী মাস থেকেই রেমিট্যান্স বাড়তে শুরু করে। আগের বছরের তুলনায় চলতি আগস্টে ৩৯ শতাংশ, সেপ্টেম্বরে ৮০ শতাংশ এবং অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (জুলাই-নভেম্বর) পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১১.১৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.৩২ বিলিয়ন বা ২৬.৪ শতাংশ বেশি।

বিটি/ আরকে

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT