1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

নিরাপত্তাজনিত কারণে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল মার্কিন অনূর্ধ্ব-১৭ দল

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নিরাপত্তাজনিত ঝুঁকি ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতারে আয়োজিত হতে যাওয়া ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার (১১ নভেম্বর) ইউএস সকার ফেডারেশন এক চিঠির মাধ্যমে তাদের খেলোয়াড়দের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের কাছে আসা ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতার আলোকে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ফেডারেশনকে।

আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে ৪৮ দলের এই আসর শুরু হওয়ার কথা ছিল। গ্রুপ ‘জে’-তে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল মন্টেনিগ্রো, চিলি ও আলজেরিয়া। টুর্নামেন্টের সূচি অনুযায়ী ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে মার্কিন দলের মাঠে নামার কথা ছিল। তবে নিরাপত্তার বিষয়টি সামনে রেখে ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর খেলোয়াড় এবং দলের সকল স্টাফের সুরক্ষা নিশ্চিত করাই তাদের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

উল্লেখ্য যে, গত ২৩ অক্টোবর মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য লেভেল-৩ বা তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করে। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্যও বাড়তি নিরাপত্তা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তটি বুধবার খেলোয়াড়দের নিজ নিজ ক্লাবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ফিফার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত খেলোয়াড়দের এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার জন্য নির্দেশনা দিয়েছে ইউএস সকার। ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর ৩০ দিন বা তার কম সময় আগে নাম প্রত্যাহার করলে ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) জরিমানার বিধান রয়েছে। যদিও এ বিষয়ে ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত বছর কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র শেষ ৩২ দল পর্যন্ত খেলেছিল। ২০২৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট নিয়মিত কাতারেই আয়োজন করার কথা রয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT