1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

নূরুল্লাহ চৌধুরী ব্যাংক এশিয়ার নতুন এএমডি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ব্যাংক এশিয়া পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ হোলসেল ব্যাংকিং অফিসার হিসেবে যোগ দিয়েছেন নূরুল্লাহ চৌধুরী। এর আগে তিনি সিটি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ব্যাংক খাতে নূরুল্লাহ চৌধুরীর রয়েছে ২৭ বছরের বেশি অভিজ্ঞতা। তিনি হোলসেল ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, সিন্ডিকেশন ফাইন্যান্সিং, অফশোর ব্যাংকিং, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং, নন-পারফর্মিং লোন ম্যানেজমেন্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাংকিং ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন।

নূরুল্লাহ চৌধুরী তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন বাহরাইনের শামিল ব্যাংক ইসিতে। পরবর্তী সময়ে তিনি ব্যাংক আল-ফালাহ এবং সিটি ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। যেখানে তিনি তার বিচক্ষণতা, উৎকর্ষ, দায়িত্বশীলতা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নূরুল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্র থেকে ফাইন্যান্সে বিএস ডিগ্রি অর্জন করেছেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT