সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। তেঁতুলঝড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা প্রথমে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে একেএইচ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরেই বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন। সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত ছিল। বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে একাধিক পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। সকাল ৯ টা ৫০ মিনিটে পাওয়া সবশেষ খবর অনুযায়ী শ্রমিকরা মহাসড়কে অবস্থান অব্যাহত রেখেছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বর্তমানে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বর্তমান সাড়ে ১২ হাজার টাকা বেতনে পরিবার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা অবিলম্বে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ, শ্রমিকদের অযৌক্তিক ছাঁটাই বন্ধ এবং বেআইনিভাবে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করার প্রবণতা বন্ধের দাবি জানিয়েছেন। এতে সাড়ে ১২ হাজার টাকা মজুরিতে পরিবার নিয়ে চলো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এই অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকরা।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকরা তাদের তিনটি সুনির্দিষ্ট দাবি নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
Tags: অবরোধ, ঢাকা-আরিচা, পোশাক শিল্প, পোশাকশ্রমিক, মহাসড়ক, সাভার