1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

পর্নোগ্রাফির অভিযোগে বান্দরবান থেকে দম্পতি গ্রেপ্তার

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

অনলাইনে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান শহরের মধ্যমপাড়া এলাকার একটি বাড়ি থেকে বৃষ্টি ও আজিম নামে পরিচিত ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে অংশ নেওয়া একজন পুলিশ কর্মকর্তা ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে’ জানিয়েছেন, ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই কর্মকর্তা বলেন, ‘সোমবার ভোর চারটার দিকে বান্দরবান শহরের মধ্যপাড়া এলাকার একটি আলিশান বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করি। গত ১০ অক্টোবর তারা বাসা পরিবর্তন করে নতুন এই বাসায় উঠেছিলেন।’

সম্প্রতি অনলাইন সংবাদ পোর্টাল দ্য ডিসেন্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই যুগল আলোচনায় আসেন। ওই প্রতিবেদনে বর্ণনা করা হয়, কীভাবে তারা বৈশ্বিক অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছেন। আরও অভিযোগ করা হয়, তারা টেলিগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এই কাজে নতুন নির্মাতা নিয়োগের প্রচার চালাচ্ছিলেন।

তাদের কার্যক্রম কীভাবে তরুণ দর্শকদের আকৃষ্ট করছিল এবং দেশজুড়ে উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে, তা-ও তুলে ধরা হয় প্রতিবেদনে।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, এই যুগল ভিডিও ধারণ ও সম্পাদনা করে অ্যাডাল্ট ওয়েবসাইটে আপলোড করতেন। তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক অ্যাডাল্ট ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয়। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোকে অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের কনটেন্ট প্রচারের জন্য ব্যবহার করতেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি তৈরি, বিতরণ বা সংরক্ষণ একটি ফৌজদারি অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT